মন্ত্রীর ছায়ায় রাজা 👑, পর্ব ০২

প্রথম পর্বের জন্য এখানে ক্লিক করুন:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ পরম দয়ালু, পরম করুণাময় আল্লাহর নামে। 

السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। 

প্রিয় পাঠকবৃন্দ, 

আমাদের এই অনুপ্রেরণাময় যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম! 

এই গল্পটি শুধু গল্প নয়, এটি এক জীবনের সংগ্রাম, সাহসের গল্প, এবং নিজের অজানা শক্তির সন্ধান। আর জীবনের প্রতিটি বাঁকে আছে শেখার গল্প। বিধবা মানেই ভাঙা জীবন নয়। অভিভাবক মানেই পুরুষ নয়। আর শক্তি মানেই পুরুষত্ব নয় !

এই গল্পটা শুধু মনির একার নয়। এটা আমাদের সমাজের হাজারো মেয়ের গল্প—যারা প্রতিনিয়ত হার মেনে না নিয়ে লড়ছে। নিজেকে নতুন করে গড়ার, ভাঙার, আবার উঠে দাঁড়ানোর।

মনি বড় হয়েছেন মধ্যবিত্ত ঘরে।

ছোটবেলায় মা বলতেন, “মেয়ে মানুষ যদি মন দিয়ে পড়ে, তার জন্য কোনো সমাজ বাধা হতে পারে না।” সেই শিক্ষা নিয়েই মনি স্কুল-কলেজে প্রথম হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন। যদিও মনি মাত্র ১৩ বছর বয়সে মা কে হারিয়েছে। তখন থেকে বড়  হয়েছে বাবার আদরে  আর মায়ের আদর্শে। 

বাবার অল্প বেতনে সংসার ঠিক মতো চলতো না।  অভাব সব সময় লেগেই থাকতো।  কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না।  

মন্ত্রীর ছায়ায় রাজা 👑, পর্ব ০২


বিয়ের পর উচ্চবিত্ত পরিবারে গেছেন। বিয়ের পর মনির বাবা মারা যান।  

স্বামী জাফর ছিলেন একজন সফল ইঞ্জিনিয়ার, সদা হাস্যময়।। দু’টি ফুটফুটে সন্তান নিয়ে সংসারটা ছিল একটুকরো স্বর্গ। তাদের সংসার ছিল ছোট্ট কিন্তু পরিপূর্ণ। ছুটির দিনে সবার ঘুরতে যাওয়া, আর রান্না হতো প্রিয় খাবার।

সেই সময়টা ছিল মধুর। রাতের খাওয়ার পর  দুই সন্তানকে পাশে বসিয়ে গল্প বলতেন  আর মনির সাথে  খেলতেন দাবা। "তুমি রাজা না হলেও তোমার জন্য আমি প্রতিদিন যুদ্ধ করব, জানো তো?" স্বামী জাফর একদিন মনিকে বলেছিলেন। মনি তখন হেসে বলেছিলেন, "আর তুমি তো আমার মন্ত্রী, প্রতিটা সিদ্ধান্তে পাশে থেকো শুধু।"  যেভাবে দাবা খেলায়  রাজার পাশে মন্ত্রী থাকে, দুজনের  ভালোবাসা ছিল ঠিক তেমন।


মনি ভাবতেন মা কে অল্প বয়সে হারিয়েছে কিন্তু পেয়েছেন ফেরেস্তার মতো একজন দায়িত্ববান স্বামী।  আল্লাহর প্রতি শুকরানা আদায় করতেন দুজনেই।  

🌧️ হঠাৎ ঝড়…এক সড়ক দুর্ঘটনায় সবকিছু পাল্টে যায়।  


 সে দুর্ঘটনায় স্বামীকে হারান। মনি হঠাৎ বিধবা হয়ে যান।  চোখের সামনে দুই অবুঝ সন্তান—বড় ছেলে রিফাত, তখন পঞ্চম শ্রেণীতে, আর ছোট ছেলে রায়হান, মাত্র প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। শোকের ছায়া, সমাজের কটাক্ষ, আর সংসারের দায়িত্ব-সবকিছু একসাথে এসে ভেঙে ফেলতে চেয়েছিল মনিকে।

ওরা বাবাকে খুঁজে বেড়াতো।  কেউ দরজায় শব্দ করলেই ছোট ছেলেটি বলত, “বাবা এসেছে?” রিফাত বাবার পেনটা বালিশের নিচে রেখে ঘুমাত। 

বাবার মৃত্যুর পর ওদের জীবন বদলে যায়। অভাব শুধু টাকা-পয়সার নয়, ভাঙা খেলনার মধ্যেও ছিল শূন্যতা, সেই অনুপস্থিতির যন্ত্রণা—জাফরের চেয়ারে বসে থাকা ছায়া হয়ে উঠত। প্রতিদিন নতুনভাবে বাস্তবতার সামনে দাঁড়াতে হয়।   অভাব শুধু জিনিসের নয়, অভাব ছিল এক নিরাপত্তার, এক স্পর্শের, এক আস্থার…

শ্বশুরবাড়ির লম্পট দেবর মনিরের কুদৃষ্টি আর অশালীন আচরণে অতিষ্ঠ হয়ে মনিকে ছাড়তে হয় স্বামীর ভিটে। একদিকে সন্তানদের ভবিষ্যৎ, অন্যদিকে সমাজের রক্তচক্ষু – সব মিলিয়ে মনি যেন এক কঠিন অগ্নিপরীক্ষার সম্মুখীন। শ্বশুরবাড়িতে মনিরের দৌরাত্ম্য দিন দিন বাড়ছিল, যা পরিবেশকে আরও বিষাক্ত করে তুলছিল।

মনির জন্য শিক্ষা ছিল একমাত্র পথ যা তাদের জীবনে পরিবর্তন আনবে। তাই তিনি তাদের স্কুলে নিয়মিত পাঠাতে যত্ন নেন এবং বাড়িতে পড়াশোনার সময় নির্দিষ্ট করেন। পাশাপাশি, নিজের কাজের পাশাপাশি সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সচেষ্ট থাকেন।

কিন্তু মনির শ্বশুরবাড়িতে দিন দিন পরিবেশ খারাপ হতে থাকে। এক রাতে শিশুপুত্রদের বুকে জড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। মাথা গোঁজার ঠাঁই হয় এক পুরনো ভাড়া বাসায়।

স্বামী হারানোর পর দিবা মনি জীবনযুদ্ধে যখন একা নেমেছেন, তখন তার পাশে ছিল দুটি ছোট হাত—রিফাত ও রায়হান। কিন্তু সেই হাতগুলো তাকে ধরার চেয়ে, বরং ধরিয়ে দিয়েছে এক একটি তীব্র বাস্তবতা।

নিজের দুই সন্তানকে আঁকড়ে ধরে একটি ভাড়া বাসায় ওঠেন। তখন পকেটে মাত্র ১,২৫০ টাকা। আর ছিল বিয়ের সময়ের গহনা।  কিন্তু মনির ছিল দু’চোখ ভরা স্বপ্ন, আর এক বুক সাহস। দুই ছেলেকে মানুষ করার জন্য দিন-রাত পরিশ্রম করেছেন, কখনো কারো কাছে হাত পাতেননি। 

🍂 দুই শিশুর নীরব অভাব : ছোট ছোট চাওয়া, বিশাল বেদনা।  


স্বামী হারানোর পর মনি জীবনযুদ্ধে যখন একা নেমেছেন, তখন তার পাশে ছিল দুটি ছোট হাত কিন্তু সেই হাতগুলো তাকে ধরার চেয়ে, বরং ধরিয়ে দিয়েছে এক একটি তীব্র বাস্তবতা।

সেলাই মেশিন চালিয়ে সংসারের খরচ মেটানোর চেষ্টা করেন। কিন্তু সেখানেও সমস্যা। ক্রেতারা টাকা দিতে চায় না।  আবার ক্রেতাদের টাকা পেলেও দোকানের মালিক গুলো তাকে ঠিক সময়ে দেয় না।  যা পাওয়া যায়, সেটা সময় আর পৰিশ্রমের তুলনায় অনেক কম।    

“মা, এই জুতা কি আবার সেলাই হবে?” রিফাত স্কুলে যাওয়ার সময় তার পুরনো কেডসের ছেঁড়া দিকটা আঙুল দিয়ে চাপা দিয়ে রাখত। একদিন সহপাঠী বলেছিল, “তোর জুতা দিয়ে পানি ঢুকে যাবে রে!”

সে বাড়ি ফিরে বলেছিল,“মা, পরের ঈদে একটা নতুন জুতা কিনো, প্লিজ। আমি হেঁটে স্কুলে যেতে পারব, কিন্তু পায়ে কাঁটা ফুটলে খুব লাগে মা…”। মনি রাতে ছেঁড়া জুতা হাতে নিয়ে সেলাই করছিলেন, এক ফোঁটা অশ্রু পড়ল জুতার ওপর। 

“মা, আমি কি গল্পের বই পড়তে পারি?” রিফাত লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্পের বইয়ের পাতা উল্টাত। কিন্তু সেই গল্পের বই তার ঘরে ছিল না।

একদিন বাজার করতে গিয়ে নিজের স্যান্ডেলের দাম বাঁচিয়ে ছোট ছেলেকে এনেছিলেন একটা ছবির বই। রায়হান চোখে পানি এনে বলেছিল,“মা, এটা কি আমিই রাখব? তুমি নিয়ে যাবে না?”
“না রে বাবা, এটা শুধু তোর জন্য।


“মা, আমার টিফিনে শুধু শুকনো রুটি কেন?”স্কুলের বাচ্চারা আনে কেক, চিপস, জুস। রায়হানের টিফিন বক্সে থাকে দুটো শুকনো রুটি আর একফোঁটা আচার। সে একদিন বলেছিল,“মা, তুমি না বলেছিলে রাজার সন্তানদের রাজকীয় খাবার থাকে? আমার রুটি তো শুকনো, আমি কি রাজকুমার নই?”মনি হেসে বলেছিলেন, “তুই যে একদিন রাজা হবি, তখন তোকে কেউ ঠকাতে পারবে না রে।” তাদের মা রাত জেগে কাঁদে, রান্না না করে শুধু পানি খেয়ে ঘুমায়, যেন বাচ্চারা না টের পায়।

একদিন স্কুলে ‘Father’s Day’ প্রোগ্রাম ছিল। রিফাত সবার বাবার হাতে ফুল তুলে দিত দেখছিল, নিজে এক কোণে বসে ছিল চুপচাপ। বাড়ি ফিরে বাবার পুরনো শার্ট বের করে বলেছিল,“এইটা পরেই কি বাবা বাইরে যেত, মা?”

“হ্যাঁ রে, তুই যদি চাস, তোর জন্য এটায় ছোট করে বানিয়ে দেব।” 
“না মা, আমি বাবার ঘ্রাণ নিতে চাই শুধু।”সেই রাতে রিফাত বাবার শার্ট জড়িয়ে ঘুমিয়েছিল। মনি তার কপালে হাত রেখে বলেছিলেন,“তুই বাবার মতো মানুষ হবি, তাই না?”

একদিন রায়হান  মায়ের কাছে এসে বলল, "মা, রাস্তার ওই দোকানটায় আইসক্রিম খেতে মন চায়.." . মনি  কিছু বলে না। চোখের পানি চেপে, মাথায় হাত বুলিয়ে বলে, — "আজ না, মা। একদিন তোমার মনমতো আইসক্রিম খাওয়াবো।" ছেলেটা না বুঝে বলল, — "তাহলে আজ মনকে না খেতে বলো"

এসব দেখে আর শুনে ওই তিন জন ভেঙে পড়েন না, ভেতরে জমে থাকা আগুনটা তখন আগুনেই রূপ নেয়। প্রত্যেক দিন আগের দিনের চেয়ে খারাপ হতে থাকে। 

এই দুই শিশুর অভাব কেবল জিনিসের নয়, বরং ছিল বাবার এক চিলতে ছোঁয়া, ছিল এক গরম জামার আরাম, এক কাপ দুধে ডোবানো বিস্কুটের স্বাদ—যা তারা কল্পনায় খেতো। তারা কখনো মায়ের সামনে কিছু চাইত না। বরং চুপ করে কাঁদত, খাতা নিয়ে বসে থাকত, একে অন্যের কাঁধে মাথা রাখত।

ওদের কাছ এক এক দিন ছিল এক একেকটা মাসের মতো।  আর মাস কে মনে হচ্ছিলো বছরের মতো।  এসব মনি সিনেমা এবং  নাটকে দেখেছে। কিন্তু  বাস্তব নাটক ছিল অনেক অনেক বেশি কঠিন।  

বাসা ভাড়া বাকি, স্কুল ফী না দিতে পারা, ছেলেদের আবদার মেটাতে না পারা, দোকান পাওনা, মানুষের কাছে অপমান, লোভী পুরুষদের দৃষ্টি  --এসব চলো নিত্য দিনের সঙ্গী।
 
দিন এলে মনে হয় রাত ভালো। আবার রাত এলো মনে হয় দিনটাই ভালো ছিল।  

এক রাতে মনি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলেছিলেন, "হে আল্লাহ, আমার সন্তান যেন কারও কাছে হাত না পাতে। আমাকে এমন করে গড়ে দাও, যেন তাদের সব অভাব আমি নিজে পূরণ করতে পারি।" 
প্রতিদিন সকাল ৫টায় উঠে তাহাজ্জুদ পড়তেন এবং অন্তত ১৫ মিনিট কুরআন পড়তেন—আয়াত থেকে শক্তি পেতেন।

দিনরাত খেটে নিজেকে প্রস্তুত করেন। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে ইন্টারভিউ দেন। কোনো ডাকই  আসে না।  কিন্তু মনি কখনো পিছুপা হন না। 
 অবশেষে একদিন সেই গ্রুপ অফ কোম্পানিতে চাকরির অফার পেয়ে যান।

নতুন স্বপ্ন ধরা দেয় ওদের তিন জনের কাছে। সেদিন মনি তার স্বামী কে অনেক খুঁজেছে। না পেয়ে নামাজের পাটিতে আল্লাহর কাছে অনেক করে কেঁদেছেন । 

চাকরিতে যোগদানের পর দেখেন—অফিসটি অব্যবস্থাপনায় ভরা। অনিয়ম, ঘুষ, লোকসান—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে। কিন্তু মনি দমে যান  না। ধাপে ধাপে জিরো থেকে হিরো বানান প্রতিষ্ঠানটিকে। অনিয়ম দূর করেন।

🔥 যুদ্ধ শুরু হয় নতুনভাবে…


মন্ত্রীর ছায়ায় রাজা 👑 — দ্বিতীয় পর্ব শেষ হলো!

এই পর্বে আমরা দেখেছি, কীভাবে জীবন মনিকে শুধুই একজন নারী নয়, এক অদম্য সাহসী যোদ্ধা করে তুলেছে। কিন্তু এই দৃঢ়তা কি শুধু অতীতের কষ্টের ফসল? 

আসুন, আগামী পর্বগুলোতে আমরা উঁকি দেব মনির বর্তমান জীবনে।  জানবো, কর্মক্ষেত্রে সততা আর ন্যায়ের পথে চলে কিভাবে তিনি সকলের প্রিয়  হয়ে উঠেছেন। কোন সেই গুণাবলী যা তাকে একজন সাহসী যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেছে আজও?

পরবর্তী পর্বগুলোতে আমরা জানবো মনির বর্তমান জীবন কেমন চলছে।  মনির যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, এবং নিয়তি তার জটিল সুতো বুনেছে, হৃদয়কে আবদ্ধ করছে এবং রহস্য উন্মোচন করছে। কি এমন গুণ বা অভিজ্ঞতা আছে, যা তাঁকে শুধু সাহসী নয়, বরং সবার প্রিয় ও অনুপ্রেরণার প্রতীক বানিয়েছে?  


সাথে থাকুন আমাদের এই ধারাবাহিক পর্বে, যা আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের জীবনের নায়ক হতে।  আপনিও হতে পারেন কারো জীবনের সাহস। 



🌿 সিরাতুল মুস্তাকিম – সোজা পথ, শান্তির পথ, জান্নাতের পথ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পোস্টে আমরা সংক্ষিপ্তভাবে যে শব্দগুচ্ছটি ভাগ করে নিচ্ছি, তা কেবল একটি আরবি বাক্য নয়—এটি একজন মুসলিমের জীবনের মূল আকাঙ্ক্ষা: "صِرَاطَهُ الْمُسْتَقِيمَ" – তাঁর সরল পথ। ✨ এই পথ মানে শুধু নামাজ, রোজা নয়। এটি সেই পথ – যেখানে থাকে সত্যতা, নম্রতা, ধৈর্য, ন্যায়বিচার, মানবতা এবং সর্বোপরি, আল্লাহর সন্তুষ্টি। 
 📖 আল্লাহ বলেন, "তুমি আমাদেরকে সোজা পথে পরিচালিত কর।" — সূরা ফাতিহা, আয়াত ৬ 

🔑 সিরাতুল মুস্তাকিম মানে সেই পথ, যেখানে থাকেন রাসূল (ﷺ), সাহাবাগণ, সৎ মানুষরা। এ পথেই আছে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি। 🌸 এই পথ আমাদের আত্মাকে আলোকিত করে। এই পথ পরিবারে এনে দেয় স্থিতি। এই পথ সমাজে ছড়ায় ন্যায়ের আলো। 

🤲 আসুন, আমরা প্রতিদিন দোয়া করি: "হে আল্লাহ! আমাদেরকে দুনিয়াতে সোজা পথে চলার তাওফিক দিন এবং সেই পথেই মৃত্যু দান করুন!" 📢 যদি আপনি এই বার্তাটি হৃদয়ে ধারণ করেন, তাহলে দয়া করে ❤️ লাইক দিন, ✅ শেয়ার করুন, 📩 আপনার মতামত লিখুন, এবং 🙏🏼 বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। একটি ভালো বার্তা পৌঁছে যাওয়া মানেই কারো জীবনে আলো ছড়িয়ে দেওয়া। 

 🕌 #সিরাতুল_মুস্তাকিম #ইসলামিকজীবন #সৎপথ #আল্লাহররহমত #রাসূলেরপথ #জান্নাতেরদ্বার #আত্মউন্নয়ন #ইসলামিকঅনুপ্রেরণা, #জীবনবিজ্ঞান, #মহিলা, #অর্থনৈতিকসম্মৃদ্ধি, #দাবা, #রাজা, #মন্ত্রী, #পরিশ্রম, #ইন্টারভিউ, #চাকুরী, #জীবন, #লিঙ্গবৈষম্য, #বিধবা, #সামাজিকঅভিশাপ, #মেয়ে, #মা 


 جزاكم الله خيرا আপনাদের সকলের জন্য দোয়া রইল।

মন্তব্যসমূহ